সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বিএনপির সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত ৩৬ জনের নাম ঘোষণা সালথায় অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সহকারী শিক্ষকের সংবাদ সম্মেলন বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর; আহত অন্তত ২০ মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে পাকিস্তানে যাবে না ইরান: তেহরানের নতুন শর্ত পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু ‎রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম মে দিবস ২০২৬ উদ্যাপন প্রস্তুতি যৌথ সভা অনুষ্ঠিত তিন দেশ থেকে ফিরল ৩৪ প্রবাসীর নিথর দেহ: স্বজনদের আহাজারিতে ভারী বিমানবন্দর

বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক, বগুড়া ॥
দীর্ঘ দেড়শ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন ঘোষণা করেন। পৌর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ফলক উন্মোচন ও বৃক্ষরোপণের মাধ্যমে তিনি এই ঐতিহাসিক যাত্রার সূচনা করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “বগুড়াকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করলাম। এখন এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আপনাদের। আসার পথে আমি অনেক জায়গায় ময়লা দেখেছি। প্রশাসন আপনাদের সব ধরনের সহযোগিতা করবে, কিন্তু নাগরিকদের সচেতন হতে হবে।”

উৎসবমুখর বগুড়া ও প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই বগুড়ায় তার প্রথম সরকারি সফর। সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি সার্কিট হাউসে পৌঁছান। এরপর বেলা ১১টায় বগুড়া জজ আদালতে আধুনিক ‘ই-বেইল বন্ড’ সেবার উদ্বোধন করেন। দিনভর ব্যস্ত সূচির অংশ হিসেবে বিকেলের দিকে তিনি গাবতলী উপজেলায় খাল খনন কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ ও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। এছাড়াও তিনি তার পৈত্রিক নিবাস পরিদর্শন করবেন এবং বিকেলে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

উপস্থিত ব্যক্তিবর্গ
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, বগুড়া-৬ আসনের এমপি রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিলটন, জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পৌর প্রশাসক রাজিয়া সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইতিহাস ও আগামীর প্রত্যাশা
১৮৭৬ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরের দাবি ছিল দীর্ঘদিনের। ২০০৬ সালে এর আয়তন বাড়িয়ে প্রায় ৭০ বর্গকিলোমিটার করা হলেও নাগরিক সুবিধার পরিধি ছিল সীমিত। ইতিহাসবিদ ও স্থানীয় সচেতন মহলের মতে, সিটি কর্পোরেশন হওয়ায় এখন বড় পরিসরে উন্নয়ন প্রকল্প, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ তৈরি হবে।

বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার জানান, এই ঘোষণার ফলে বগুড়ায় নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে সিটি কর্পোরেশন ঘোষণার খবর ছড়িয়ে পড়লে শহরজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও উল্লাস প্রকাশ করেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর আগমন ও দীর্ঘদিনের স্বপ্ন পূরণের খুশিতে বগুড়া এখন সাজ সাজ রবে মুখরিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102