সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বিএনপির সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত ৩৬ জনের নাম ঘোষণা সালথায় অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সহকারী শিক্ষকের সংবাদ সম্মেলন বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর; আহত অন্তত ২০ মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে পাকিস্তানে যাবে না ইরান: তেহরানের নতুন শর্ত পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু ‎রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম মে দিবস ২০২৬ উদ্যাপন প্রস্তুতি যৌথ সভা অনুষ্ঠিত তিন দেশ থেকে ফিরল ৩৪ প্রবাসীর নিথর দেহ: স্বজনদের আহাজারিতে ভারী বিমানবন্দর

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর; আহত অন্তত ২০

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

মজিবুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ॥
ফরিদপুরের সালথা উপজেলায় পূর্বশত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা থেকে দিবাগত রাত পর্যন্ত উপজেলার বালিয়া গট্টি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া গ্রামের বিএনপি সমর্থক জাহিদ মাতুব্বরের পক্ষের লোকজনের সঙ্গে

একই এলাকার নুরু মাতুব্বরের সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে ভ্যান থেকে নামিয়ে মারধর করে প্রতিপক্ষের লোকজন

এরপর তারা দেশীয় অস্ত্র নিয়ে জাহিদ মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এতে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টর্চলাইট জ্বালিয়ে প্রায় ছয় ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এছাড়া নুরু মাতুব্বরের সমর্থকদের বিরুদ্ধে জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের তিনটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সংঘর্ষ চলাকালে জাহিদ মাতুব্বরের সমর্থক জাহিদ মোল্যা, ছত্তার শেখ, ইউনুস শেখ, ফারুক শেখ, শফিক শেখ, রেজাউল শেখ, আবুল শেখ, লাভলু মোল্যা, রইচ মোল্যা, ওহিদ মোল্যা, ইমরান, ফারুক, ফিরোজ মোল্যা এবং নুরু মাতুব্বরের সমর্থক দেলো মাতুব্বর, ছরো মাতুব্বর, আরফিন মাতুব্বর, শহীদ মাতুব্বর, ফিরোজ মাতুব্বর, ওহিদ মাতুব্বর, বিশু মাতুব্বরের কমপক্ষে ২০ থেকে ২৫ টি বসত ঘর ভাঙচুর করা হয়। এছাড়াও নুরু মাতুব্বরের সমর্থকরা জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের ৩টি গরু নিয়ে যায়।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102