সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে পাকিস্তানে যাবে না ইরান: তেহরানের নতুন শর্ত পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু ‎রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম মে দিবস ২০২৬ উদ্যাপন প্রস্তুতি যৌথ সভা অনুষ্ঠিত তিন দেশ থেকে ফিরল ৩৪ প্রবাসীর নিথর দেহ: স্বজনদের আহাজারিতে ভারী বিমানবন্দর রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগে ধস: এক প্রান্তিকে কমল ১৮% জ্বালানিসংকটে বিপাকে পোলট্রি ও মৎস্য খাত: আমিষের বাজারে অস্থিরতার আশঙ্কা ইরান যুদ্ধ: ট্রাম্পের সামরিক নীতিতে খোদ মার্কিনিদেরই অনাস্থা মধ্যরাত থেকেই পুড়বে পকেট: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫

রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের নয়াদিঘী এলাকায় ( ১৯ এপ্রিল) রবিবার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মৃত ব্যক্তি শ্রীকান্ত (২৫) ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না কোণপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে পেশায় তিনি রাজমিস্ত্রির সহকারী (লেভার) হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে সেন্টারিংয়ের কাঠ খুলতে ট্যাংকের ভেতরে নামেন শ্রীকান্ত। এসময় তাঁর কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকেরা এলাকার লোকজনকে ডাকেন। ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাসে শ্রীকান্ত অচেতন হয়ে পড়েন। অন্য শ্রমিকেরা ভেতরে না নেমে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সেপটিক ট্যাংকে নেমে মারা যাওয়া মিস্ত্রি শ্রীকান্তের মরদেহ দাফনে অনুমতি দেওয়া হয়। এবিষয়ে কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102