সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে পাকিস্তানে যাবে না ইরান: তেহরানের নতুন শর্ত পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু ‎রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম মে দিবস ২০২৬ উদ্যাপন প্রস্তুতি যৌথ সভা অনুষ্ঠিত তিন দেশ থেকে ফিরল ৩৪ প্রবাসীর নিথর দেহ: স্বজনদের আহাজারিতে ভারী বিমানবন্দর রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি বিনিয়োগে ধস: এক প্রান্তিকে কমল ১৮% জ্বালানিসংকটে বিপাকে পোলট্রি ও মৎস্য খাত: আমিষের বাজারে অস্থিরতার আশঙ্কা ইরান যুদ্ধ: ট্রাম্পের সামরিক নীতিতে খোদ মার্কিনিদেরই অনাস্থা মধ্যরাত থেকেই পুড়বে পকেট: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫

‎রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন, ৩ দিনের আলটিমেটাম

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

​লালমনিরহাট প্রতিনিধি ॥
‎​রংপুরে নির্মাণ শ্রমিকদের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট। আজ রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকালে শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে লালমনিরহাট জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ও জেলা লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের যৌথ ব্যানারে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
‎​
‎​মানববন্ধনে বক্তারা জানান, গত ১১ এপ্রিল রংপুর প্রাইম হাসপাতালের সামনে একদল চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ নির্মাণ শ্রমিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে আলমগীর ও শাহ জামাল নামে দুই শ্রমিক গুরুতর আহত হন। আহত আলমগীর বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

‎​বক্তারা অভিযোগ করেন, ঘটনার আট দিন পার হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। শ্রমিক নেতাদের দাবি, অদৃশ্য শক্তির ইশারায় পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

​সমাবেশ থেকে আগামী তিন দিনের মধ্যে হামলাকারী ও চাঁদাবাজদের গ্রেফতারের আলটিমেটাম দেওয়া হয়। অন্যথায় রংপুর বিভাগ জুড়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

‎​মানববন্ধনে বক্তব্য রাখেন, ​আবু জাফর, সহ-প্রচার সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, ​আল আমিন, সদস্য সচিব, রংপুর বিভাগীয় নির্মাণ শ্রমিক ফেডারেশন, ​হাফিজুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক, রংপুর বিভাগীয় শহর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন,​খোকনুজ্জামান জুয়েল, কোষাধ্যক্ষ, ​মোঃ জহুরুল হক, সহ-সভাপতি, লালমনিরহাট জেলা ইমারত শ্রমিক ইউনিয়ন।

​এছাড়াও জেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102