রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
,
শিরোনাম :
নাশকতা ঠেকাতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা, মাঠে ১২০ প্লাটুন বিজিবি সালথায় মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ শিগগিরই দৃশ্যমান হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: আইনমন্ত্রী চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ,বাম্পার ফলনের সম্ভাবনা রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি: শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন রিজারার্ভ নেমেছে ৩০ বিলিয়নের নিচে: আইএমএফ মানদণ্ডে দাঁড়িয়েছে ২৯.৯৯ বিলিয়ন ডলার

নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

নিজস্ব প্রতিবেদক, খুলনা ॥
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সৃষ্ট নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন পরিবহন মালিকেরা। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে শনিবার (২৮ নভেম্বর ২০২৬) বিকেল ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

তবে যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শনিবার বিকেল থেকেই পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটের নতুন টিকিট বিক্রি বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।

এ বিষয়ে খুলনা ইমাদ পরিবহনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে আমাদের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আমাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।” এ রুটে কবে নাগাদ পুনরায় বাস চলাচল শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এদিকে শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান জানান, যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন ও জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর পরিবর্তে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলবে।

তিনি আরও বলেন, “গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটেই বাস চলাচল করবে। পরবর্তী করণীয় নির্ধারণে সন্ধ্যায় মালিক-শ্রমিকদের একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102