বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
,
শিরোনাম :
শিগগিরই দৃশ্যমান হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: আইনমন্ত্রী চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ,বাম্পার ফলনের সম্ভাবনা রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি: শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন রিজারার্ভ নেমেছে ৩০ বিলিয়নের নিচে: আইএমএফ মানদণ্ডে দাঁড়িয়েছে ২৯.৯৯ বিলিয়ন ডলার একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, প্রাধান্য পেল অবকাঠামো-শিক্ষা-স্বাস্থ্য গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রমিকদের উপর পুলিশ হামলা বন্ধের দাবি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ

শিগগিরই দৃশ্যমান হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক, জাতীয় ডেস্ক ॥
সেচব্যবস্থার উন্নয়ন, পানি সংরক্ষণ এবং দেশের কৃষি-অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই মেগা প্রকল্পটি শিগগিরই দৃশ্যমান হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি উল্লেখ করেন, প্রকল্পটির সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনের মাল্টিপারপাস হলে আয়োজিত এক আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-১৯০১) এই সভার আয়োজন করে।

কৃষি ও অর্থনীতির স্বার্থে পানিসম্পদ ব্যবস্থাপনা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ ও কৃষির সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় নিবিড়ভাবে সম্পৃক্ত। দেশের অর্থনীতি ও জনজীবনে পানিসম্পদের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই নদী, খাল ও জলাশয় সংরক্ষণ এবং পানির যথাযথ ব্যবস্থাপনায় বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

পদ্মা ব্যারেজ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী জানান, প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ এলাকার কৃষি, মৎস্য, পরিবেশ ও পানির ভারসাম্য রক্ষায় আমূল পরিবর্তন আসবে। প্রকল্প-সংক্রান্ত প্রস্তাব অনুযায়ী, চার বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরি এবং আরও কয়েকটি জেলা পরোক্ষভাবে এর সুফল পাবে। ২০২৬ থেকে ২০৩৩ সাল মেয়াদি এই প্রকল্পের আওতায় প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ এবং ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

খাল খনন ও তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এর ফলে কৃষিতে সেচ সুবিধা বাড়ার পাশাপাশি জলাবদ্ধতা দূর হবে এবং নদী-খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে এ্যানি বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশসহ নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় প্রয়োজনীয় কার্যক্রম শেষ করার চেষ্টা চলছে। এটি বাস্তবায়িত হলে তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব ও বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হবে।

গঙ্গার পানি বণ্টন চুক্তি ও ন্যায্য হিস্যা ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেন, চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে আলোচনার জন্য বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি এবং ব্যক্তিগতভাবে তাঁর পক্ষ থেকেও চিঠি পাঠানো হয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনো দেশটির পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া বা দৃশ্যমান অগ্রগতি মেলেনি।

তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায় সরকার। বিশেষ করে শুষ্ক মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, নদীর নাব্যতা ও পরিবেশ রক্ষায় নতুন চুক্তিতে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কোনো ব্যক্তি নয়, বরং দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সংগঠনের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় সভায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102