বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
,
শিরোনাম :
শিগগিরই দৃশ্যমান হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: আইনমন্ত্রী চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ,বাম্পার ফলনের সম্ভাবনা রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি: শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন রিজারার্ভ নেমেছে ৩০ বিলিয়নের নিচে: আইএমএফ মানদণ্ডে দাঁড়িয়েছে ২৯.৯৯ বিলিয়ন ডলার একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, প্রাধান্য পেল অবকাঠামো-শিক্ষা-স্বাস্থ্য গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রমিকদের উপর পুলিশ হামলা বন্ধের দাবি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: আইনমন্ত্রী

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ॥
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত সম্পূর্ণ সঠিক ও যৌক্তিক ছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডই এই নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা ও যথার্থতা প্রমাণ করেছে।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর ২০২৬) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, অগ্নিসন্ত্রাসই আওয়ামী লীগের মূল চরিত্র। তাদের সামগ্রিক তৎপরতা ও আচরণের মধ্য দিয়েই সরকারের নেওয়া পদক্ষেপের সারবত্তা স্পষ্ট হয়ে উঠেছে।

দেশে সংঘটিত প্রতিটি অপরাধের বিচার নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী জানান, আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

এর আগে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102