মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
র‍্যাবের নতুন মহাপরিচালক ডিআইজি আহসান হাবীব পলাশ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী রাণীশংকৈলে গম চাষে আধুনিক প্রযুক্তির প্রদর্শনী মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তাপ রড-সিমেন্টের বাজারে: দুই সপ্তাহে টনপ্রতি বেড়েছে ৭ হাজার টাকা নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের আশঙ্কা মার্কিন সিনেটরের ধামরাইয়ে ঝটিকা পরিদর্শনে এমপি তমিজ উদ্দীন: টেকসই উন্নয়নের নির্দেশনা ডিসেম্বরে পূর্ণ সক্ষমতায় রূপপুর: জুনেই মিলবে পরমাণু বিদ্যুৎ “ঈদ” বারবার উচ্ছেদের পরও কদমতলী সড়ক হকারদের দখলে পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী হায়াতুন আলম আগামী নির্বাচনে পঞ্চগড় পৌরসভার মেয়র প্রার্থী

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩ Time View

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ সামলাতে ৩৯টি দেশের তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়ে নাই। এই তেল আমাদের আমদানি করতে হয়। তারপরেও কিন্তু আমরা তেলের দাম বাড়াতে দিচ্ছি না। মানুষের কষ্ট হবে, কৃষকদের কষ্ট হবে, মধ্যবিত্তদের কষ্ট হবে।

আমরা বিদ্যুতের দাম বাড়াবো না, তেলের দামও বাড়াবো না। কাজেই আপনারা যাতে শান্তিতে সবকিছু করতে পারেন, স্বস্তি দিতে চাই। সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা এলাকায় কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধের কারণে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে এবং যুদ্ধের কারণে যেতে পারে নাই, তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী কাজ কারছেন। এ ব্যাপারে আমরা পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে মিটিং করেছি। আন্ত:মন্ত্রণালয় মিটিং করেছি। যারা বিদেশ থেকে আসতে পারেন নাই তাদের জন্য আমরা চেষ্টা করছি। ইতিমধ্যেই পাঁচটি জায়গায় আমরা ফ্লাইট চালু করেছি- সৌদি আরব, রিয়াদ, দাম্মাম এবং জেদ্দা। এই চারটি জায়গায় যাচ্ছে।

আমরা গত পরশুদিন থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে ফ্লাইট শুরু করেছি। সেখান থেকে লোকগুলো আনার চেষ্টা করছি। দু:খের বিষয় এই যুদ্ধে মিসাইল পড়ে আমাদের চারজন বাংলাদেশী মারা গেছে। তাদের লাশগুলো এনে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি। সুন্দর, সুষ্ঠভাবে দেশ যেভাবে চলার দরকার আমাদের সরকার সেই চেষ্টাই করছে। যারা বিমানে যেতে পারছে না, তাদের বিমানের টিকিট এক পয়সাও অতিরিক্ত কর্তন না করে যে টাকায় কিনেছিল, সেই টাকায় ফেরত দেওয়া হবে।

ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুন:খনন কর্মসুচির আওতায় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে শাহ মো: ওয়ারেছ আলী মামুন এমপি, সুলতান মাহমুদ বাবু এমপি, মোস্তাফিজুর রহমান বাবুল এমপি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় প্রতিমন্ত্রী ১২ কিলোমিটার কাটাখালি খাল পুন:খনন কাজের উদ্বোধন করেন। এরপর বিকেলে মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পলিশা থেকে দুধিয়াগাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102