শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ইরানের ২৩তম ধাপের হামলা শুরু এক ক্ষেপণাস্ত্রেই ৮০ ওয়ারহেড: ইরানের ‘খুররমশাহর-৪’ হামলায় দিশেহারা ইসরায়েল রাষ্ট্রের প্রাপ্য কোথায় হারায়? বাজেট ভাবনায় ইরান-ইসরায়েল যুদ্ধের ছায়া: উচ্চাভিলাষী পরিকল্পনা বনাম বাস্তবতা এপ্রিলে এসএসসি ও জুনে এইচএসসি: ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু পবিত্র আল আকসায় ইসরায়েলি নিষেধাজ্ঞা: জেরুজালেমের সকল ধর্মীয় স্থাপনা বন্ধ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর বান্দরবানে অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করলো আইনজীবি কেরানীগঞ্জে গাড়িতে তুলে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

বান্দরবানে অসহায়দের মাঝে সেনাবাহিনীর ইফতার সামগ্রী ও মানবিক সহায়তা প্রদান

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭ Time View

বান্দরবান জেলা প্রতিনিধি ॥
পাহাড়ে নিরাপত্তা প্রদানের পাশাপাশি মানবিক কর্মকান্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবান রিজিয়নের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি অগ্নিকান্ডে শহরের উজানী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাও প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এমডিএস মাঠে এসব ইফতার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন ৬৯ পদাকি ব্রিগেড এর জি থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম।

এ সময় জি থ্রি আই ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন, পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে যাচ্ছি।

আগামীতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। অনুষ্ঠানে ১০০টি পরিবার ও এতিমখানার মাঝে চাল, ডাল, তেল, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এদিকে সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহযোগিতা তাদের জন্য অনেক সহায়ক হবে এবং কঠিন সময়ে সেনাবাহিনী পাশে থাকায় তারা স্বস্তি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102