রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ পঞ্চগড়ের অসহায় ও দুস্থরা পেলো প্রধানমন্ত্রীর ঈদ মানবিক সহায়তা ‎লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম ঈদ যাত্রায় ভয়াবহ দুর্ভোগ- মন্ত্রণালয়ের জবাবদিহিতার দাবি মুক্তিজোটের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর টানা ১১ দিনের ঈদ ছুটির বন্ধ ঘোষনা ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে দৌলতপুরে পুলিশের মতবিনিময়

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৭৫ Time View

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন, গণভোট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুষ্টিয়ার দৌলতপুরে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় উপজেলা হলরুমে দৌলতপুর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী চলা এই আলোচনা সভা শেষ হয় দুপুর আড়াইটায়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধে পুলিশ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি ভোটার যাতে নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই নিশ্চয়তা আমরা প্রদান করছি।” তিনি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, গুজব বা সহিংসতা প্রতিরোধে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচনের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে বিশেষ বক্তব্য রাখেন:

অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মো. হাচান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল রহমান ও উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস।

মতবিনিময় সভায় রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা বেলাল হোসেন, জাতীয় পার্টির প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আমিনুল ইসলাম এবং গণ অধিকার পরিষদের প্রার্থী সাহাবুল ইসলাম।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনায় উপস্থিত ব্যক্তিবর্গ নির্বাচন কেন্দ্রিক নানা প্রশ্ন ও মতামত তুলে ধরলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর যৌক্তিক ব্যাখ্যা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা নির্বাচনকালীন সময়ে আইন মেনে চলে এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102