রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তা করবে না: যুবদল সভাপতি মুন্না

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ Time View

জেলা প্রতিনিধি, খুলনা ॥

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, বিচ্ছিন্ন দু-একটি সত্য ঘটনা ব্যতীত বিএনপির বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার হচ্ছে। সে কারণে বিএনপির আয়নাস্বরূপ যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাবধানে রাজনীতি করতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা করবে না।

সোমবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় খুলনা মহানগর এবং বিকেল ৩টায় জেলা শাখার পৃথক যৌথসভা খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এতে সভাপতিত্ব করেন।

যুবদলের সভাপতি মুন্না বলেন, সারাদেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপিদলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, নিচ্ছি এবং নেবো। দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দেশনায়ক তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন।

তিনি বলেন, আগামীতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সে কারণে জনগণের কাছে তারেক রহমানকে শ্রদ্ধার আসনেই রাখতে হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সভায় সভাপতিত্ব করেন। ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন তারেক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম কবির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102