মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত যশোর-৪: টি এস আইউবের বিরুদ্ধে নুরে আলম সিদ্দিকীর বিস্ফোরক অভিযোগ প্রথমবার এমপি হয়েই বাজিমাত: কে এই আফরোজা খানম রিতা? মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: আতঙ্কে বোর্নিও দ্বীপের বাসিন্দারা দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগান পরমাণু আলোচনার মাঝেই উত্তাল তেহরান: জেন-জি বিক্ষোভে আবারও বড় আন্দোলনের শঙ্কা দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বহিষ্কার গাছে গাছে আমের মুকুল মধুমাস আগত কেরানীগঞ্জে পাঁচ শতাধিক পরিবারের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ দীর্ঘ ১৮ মাস পর আপন আঙিনায় ড. ইউনূস: সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনা ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়: সাচিংপ্রু জেরী

প্রথমবার এমপি হয়েই বাজিমাত: কে এই আফরোজা খানম রিতা?

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ, অনলাইন ডেস্ক ॥
প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিলেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের আফরোজা খানম রিতা। স্বাধীনতার পর এই আসন থেকে তিনিই প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

আফরোজা খানম রিতার এই সাফল্যে মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ। সদ্য সমাপ্ত নির্বাচনে তিনি ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হন। বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি প্রখ্যাত শিল্পপ্রতিষ্ঠান ‘মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’-এর চেয়ারম্যান।

বাবার উত্তরসূরি থেকে মন্ত্রী
আফরোজা খানমের রাজনীতিতে হাতেখড়ি তার বাবা, প্রয়াত বিশিষ্ট শিল্পপতি ও সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর হাত ধরে। তার বাবা মানিকগঞ্জ-২ ও ৩ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে রিতার রাজনৈতিক জীবনের সূচনা হয়। এরপর থেকে কেন্দ্রীয় ও স্থানীয় রাজনীতির রাজপথে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ২০০৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন তিনি। রাজনৈতিক ক্যারিয়ারে তিনি ২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

জেলাজুড়ে আনন্দের জোয়ার
আফরোজা খানম রিতা মন্ত্রিসভায় স্থান পাওয়ায় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। বিএনপি নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ফ ম নূরতাজ আলম বাহার বলেন:

“আফরোজা খানম রিতার মন্ত্রী হওয়ার সংবাদে শুধু আমাদের দলের নেতাকর্মীরাই নন, পুরো মানিকগঞ্জবাসী আজ আনন্দিত ও গর্বিত। এটি জেলার উন্নয়নের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102