বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

কেরানীগঞ্জে পাঁচ শতাধিক পরিবারের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ Time View

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
ঢাকার কেরানীগঞ্জে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জামায়াতে ইসলামী ঢাকা জেলার নেতা-কর্মীরা।

রোববার (২২ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের আমবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও ঢাকা-৩ আসনের সাম্প্রতিক অনুষ্ঠিত নির্বাচনে দলীয় প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম।

বক্তব্যে শাহিনুর ইসলাম বলেন, পবিত্র রমজান মাসে রোজাদারদের সহায়তায় দলীয় উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। সম্ভব হলে প্রতিটি পরিবারের ঘরে ঘরে এসব সামগ্রী পৌঁছে দিতাম। তবে সে সুযোগ না হওয়ায় দুঃখ প্রকাশ করছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, এলাকাবাসীর ব্যাপক সমর্থন থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে আমাকে পরাজিত করা হয়েছে। তবে আমি সবসবময় সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের কল্যাণে কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন জামায়াতের আমির মো. ইফতেখার আহমেদ, জামায়াতে ইসলামী ঢাকা জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য জামাল হোসেন ও মাওলানা জাকির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102