মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত যশোর-৪: টি এস আইউবের বিরুদ্ধে নুরে আলম সিদ্দিকীর বিস্ফোরক অভিযোগ প্রথমবার এমপি হয়েই বাজিমাত: কে এই আফরোজা খানম রিতা? মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: আতঙ্কে বোর্নিও দ্বীপের বাসিন্দারা দক্ষিণ কেরানীগঞ্জে পরিত্যক্ত কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্লোগান পরমাণু আলোচনার মাঝেই উত্তাল তেহরান: জেন-জি বিক্ষোভে আবারও বড় আন্দোলনের শঙ্কা দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বহিষ্কার গাছে গাছে আমের মুকুল মধুমাস আগত কেরানীগঞ্জে পাঁচ শতাধিক পরিবারের মাঝে জামায়াতের ইফতার সামগ্রী বিতরণ দীর্ঘ ১৮ মাস পর আপন আঙিনায় ড. ইউনূস: সহকর্মীদের উষ্ণ অভ্যর্থনা ব্যক্তির চেয়ে দল বড়, আবার দলের চেয়ে দেশ বড়: সাচিংপ্রু জেরী

দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বহিষ্কার

Coder Boss
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারী ২০২৬) সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুণ রায় ও সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে বহিষ্কারের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাহিনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ফয়েজ আহমেদ শাহিন বলেন, বহিষ্কারের আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলে আমার অবস্থান তুলে ধরতে পারতাম। আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দ বিচক্ষণ। তাঁদের সিদ্ধান্ত শিরোধার্য। তিনি আরও বলেন, যদি কোনো অন্যায় করে থাকি, তার বিচার মেনে নেব। তবে আমি একটি গোষ্ঠীর ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট ঘটনার শিকার হয়েছি। আমি ন্যায় চাই।

উল্লেখ্য, গত বছরের ২৫ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সোহেল রানাকে শোকজ করেছিল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102