বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বিএসএফ’র গুলি, ৩ বাংলাদেশী আহত

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৪৫৮ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন (৫৫) নামে এক বাংলাদেশী কৃষকসহ তিন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম।

শুক্রবার (৭ জুন) বিকালের দিকে উপজেলার সিংগীমারী সীমান্তের ৮৯৩ নম্বর মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের আলতাব হোসেন (৫৫)। তিনি ওই এলাকার বাচ্চা শেখের পুত্র বলে জানা গেছে। আহত অপর দুজনের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

সীমান্তবাসীরা জানান, উপজেলার সিঙ্গিমারী সীমান্তে ৮৯৩নং মেইন পিলারের ৮-৯ সাব পিলারের মাঝামাঝি বাংলাদেশের অভ্যান্তরে মাঠে কাজ করছিলেন কৃষক আলতাব হোসেন। এ সময় ভারতীয় নগর সিঙ্গিমারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বুকে গুলিবিদ্ধ হয়ে কৃষক আলতাব হোসেন আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কালেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি উপস্থিত হয়। তবে এ নিয়ে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর ৬১ এর তিস্তা ২ ব্যাটালিয়নের অধিনায়কের ফোনে একাধিকবার যোগাযোগ করলেও কোন সাড়া পাওয়া যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের সদস্য সামছুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত আলতাব হোসেন বুকে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, খুব কাছ থেকে বিএসএফ গুলি করেছে। বিজিবি এ নিয়ে বিএসএফ-র সাথে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান তিনি।

বিজিবি’র সিংগীমারী বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সফিজুল ইসলাম বলেন, এই মুহুর্তে বিএসএফ’র সাথে পতাকা বৈঠক চলছে। খবর এসেছে অন্তত তিনজন আহত হয়েছেন। তারা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। বাইরে আছি, ঘটনাস্থলে গেলে বিস্তারিত বলতে পারবো’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102