রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির

ফরিদপুরে জেলা আওয়ামী লীগের আনন্দ র‍্যালী ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৪৯ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
ঘোষিত প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ রেলী শহর প্রদক্ষিণ করে। বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় শহরের হাসিবুল হাসান লাবলু সড়ক আওয়ামী লীগের দলীয় কার্যালয় হতে একটি আনন্দ র‍্যালি শুরু হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেস ক্লাবের সম্মুখে সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‌ ইশতিয়াক আরিফের সভাপতিত্বে এবং ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘোষিত বাজেট গরিব অসহায় দিন মজুর মানুষের বাজেট।

এ সরকারের আমলে সাধারণ মানুষ তাদের মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে পারছে। বক্তারা সকল ভেদাভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102