সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’ ট্রাম্পকে ইরানের নির্বাসিত যুবরাজের হুঁশিয়ারি: ‘শাসনগোষ্ঠীর সঙ্গে সমঝোতা হবে আত্মঘাতী’ গৌরবের ৩৮ বছরে ‘ইত্যাদি’: বিনোদন ও নীতিকথার নান্দনিক মেলবন্ধন বন্ধ পাম্পে মিলল ৫৪ হাজার লিটার তেল, এক প্রতিষ্ঠানকে জরিমানা ঈদযাত্রায় লাশের মিছিল: দুর্ঘটনারোধে প্রয়োজন সমন্বিত মহাপরিকল্পনা শেষ রক্ষা হয় নাই, ঘাতক ট্রাক চালক র‍্যাবের হাতে গ্রেফতার যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ আন্দোলনের গণবিস্ফোরণ: ৫০ অঙ্গরাজ্যের ৩০০০ স্থানে লাখো মানুষের বিক্ষোভ ১১ দিন পর প্রাণ ফিরল হিলি বন্দরে: আমদান-রপ্তানি শুরু প্রিপেইড মিটারে মাসিক ভাড়া বাতিল: বিদ্যুৎমন্ত্রীর বড় ঘোষণা

বড় কিন্তু অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না : নতুনধারা

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ২৪৬ Time View

অনলাইন ডেস্ক॥
দুর্নীতি- দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ এবং জনবান্ধব বাজেট শীর্ষক মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ কমানোর মধ্য দিয়ে বড় কিন্তু অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না।
শুক্রবার ( ৭ জুন ) সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যন মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে তারাই এখন রাঘব-বোয়ালে পরিণত হয়েছে, যারা রাজনীতি ও আমলানীতিকে কোটি কোটি টাকা পাচারের জন্য নির্মমতায় অগ্রসর হচ্ছে।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট ড. তৈমূর আলম খন্দকার, সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা আহসান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্র নেতা নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডা. নূরহাজান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর, রাজনীতিক শাজাহান সিরাজ, মনোয়ারা বেগম প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ৮ লক্ষ কোটি টাকার বাজেট আমাদের কোন উপকারে আসবে না, যদি না সেই বাজেট জনগণের কল্যাণের পরিকল্পনায় করা হয়। আমরা চাই শিক্ষাবান্ধব বাজেট অথচ সরকার শিক্ষা খাতের বরাদ্দ কমাচ্ছে এই বাজেটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102