বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

মোটর সাইকেল বিক্রি নিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৫৫ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোটর সাইকেলের টাকা নিয়ে বিরোধে স্কুলছাত্র ফরহাদ আলী (১৬) কে কুপিয়ে হত্যার অভিযোগে ঘাতক মধুকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার( ৬ জুন) দুপুরে উপজেলার ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানী নগরে একটি নালা থেকে স্কুলছাত্র ফরহাদ আলীর (১৬) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার মধু চন্দ্র ভাদাই ইউনিয়নের বড়াবাড়ি রুহানীনগর এলাকার মৃত সুবাশ চন্দ্রের ছেলে। মৃত স্কুলছাত্র ভাদাই ইউনিয়নের শীববাড়ি এলাকার গরু ব্যবসায়ী শাহাজান আলীর ছেলে এবং সারপুকুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, মধু চন্দ্র শিশুকালে বাবাকে হারায় এবং মায়ের অন্যত্র বিয়ে হয়। এরপর একা হয়ে পড়লে চাচার বাড়িতে বড় হয় মধূ। কিশোর বয়স থেকে নারায়নগঞ্জের এমপি শামীম ওসমানের ভাই সেলিম ওসমানের কারখানায় কাজ করত। মাঝে মাঝে বাড়ি আসলেও বাহিরে থাকায় তার আচরনের বেশ পরিবর্তন দেখতে পায় স্থানীয়রা। এলাকায় আসলেও চুরি চামারি করে পুনরায় ঢাকা চলে যেত। কয়েক মাস আগে বাড়ি ফিরে একটি মোটর সাইকেল ক্রয় করে ব্যবহার করে মধু চন্দ্র।

সেই মোটর সাইকেলটি বিক্রি করে পাশের গ্রাম শীববাড়ির শাহাজান আলীর ছেলে ফরহাদের কাছে। পরে মোটর সাইকেলের টাকা লেনদেন নিয়ে দুইজনের মধ্যে মনোমালিন্য হয় তাদের। মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি স্কুলছাত্র ফরহাদ আলী। ছেলের সন্ধান না পেয়ে আদিতমারী থানায় সাধারন ডায়েরী(জিডি) করেন ফরহাদের বাবা।

সেই জিডির সুত্র ধরে অনুসন্ধানে নামে থানা পুলিশ। প্রথম দিকে ফরহাদের ব্যবহৃত মোবাইলটি মধূ চন্দ্রের নিকট থেকে উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে মধুর দেয়া তথ্যমতে নিজ বাড়ি থেকে অস্ত্র ও পাশের নালা থেকে ফরহাদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফরহাদকে হত্যার অভিযোগে মধু চন্দ্রকে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় সুবল চন্দ্র বর্মন বলেন, ছোট বেলায় বেশ ভালই ছিল মধু চন্দ্র। নারায়নগঞ্জে কাজে গিয়ে তার উচ্ছঙ্খল আচরন দেখা যায়।

ঘটনাস্থলে উপস্থিত আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নিখোঁজের জিডি’র অনুসন্ধানে প্রথমে নিখোঁজের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়। পরে আটক মধুর দেয়া হত্যমতে ফরহাদের বস্তাবন্দি মরদেহ তার বাড়ির পাশে নালা থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাল মর্গে পাঠানো হয়েছে। ফরহাদকে বাড়ি থেকে ডেকে এনে গলায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার মরদেহ নালায় ফেলে দেয়ার কথা স্বীকার করেছে গ্রেফতার মধু চন্দ্র। তবে মোটর সাইকেলটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102