শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

ফরিদপুরে যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২৩২ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
রেলমন্ত্রীর আশ্বাসের এক মাস পেরিয়ে গেলেও ফরিদপুরে যাত্রাবিরতি কার্যকর না হওয়ায় রাতের আঁধারে ট্রেন আটকে বিক্ষোভ করেছেন ফরিদপুরের সর্বস্তরের জনগণ।

বুধবার (৫ জুন) রাত পৌনে ৯টা থেকে প্রায় ৪০ মিনিট ফরিদপুর রেলস্টেশনে চন্দনা কমিউটার ট্রেনটি আটকে রাখেন তারা।

এ সময় বিক্ষোভকারীরা বলেন, এর আগে ফরিদপুরে চন্দনা কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবিতে কয়েক দফা আন্দোলন করা হয়। এর পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী জুন মাসের শুরুতে চন্দনা কমিউটার ট্রেনটি ফরিদপুরে যাত্রাবিরতি করবে বলে প্রতিশ্রুতি দেন। তবে মন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেননি। সে কারণে তারা মন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেন।

ট্রেন আটকে রাখার খবর পেয়ে ফরিদপুরের কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামানের নেতৃত্ব পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। তারা ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ট্রেনটি ছেড়ে দেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবরার নাদিম ইতু বলেন, রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকাগামী নতুন দুটি কমিউটার ট্রেন চালু করা হয়। তবে অত্যন্ত দুঃখের বিষয় হলো, ফরিদপুরের ওপর দিয়ে গেলেও ফরিদপুর রেলস্টেশনে কোনো স্টপেজ রাখা হয়নি। এতে ফরিদপুরের যাত্রীরা সুলভে ঢাকায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা কয়েক দফা আন্দোলনের পর রেলমন্ত্রী জুন মাসের শুরুতে ফরিদপুর স্টপেজ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি। আমরা রেলমন্ত্রীর কাছে অনতিবিলম্বে ফরিদপুর রেলস্টেশনে এই চন্দনা কমিউটার ট্রেনের স্টপেজের দাবি জানাই। অতি শিগগির স্টপেজ দেওয়ার ব্যবস্থা করা না হলে ফের লাগাতার কর্মসূচি শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102