বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
,
শিরোনাম :
চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ,বাম্পার ফলনের সম্ভাবনা রাজধানীতে হঠাৎ ঝুম বৃষ্টি: শীত নামবে কবে, জানাল আবহাওয়া অফিস ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন রিজারার্ভ নেমেছে ৩০ বিলিয়নের নিচে: আইএমএফ মানদণ্ডে দাঁড়িয়েছে ২৯.৯৯ বিলিয়ন ডলার একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন, প্রাধান্য পেল অবকাঠামো-শিক্ষা-স্বাস্থ্য গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও শ্রমিকদের উপর পুলিশ হামলা বন্ধের দাবি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা উত্তোলনের নির্দেশ অটোগ্যাসের দাম লিটারে বাড়ল ৭ টাকা ৩৩ পয়সা, রান্নার এলপিজিও চড়া ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি: পোশাক শ্রমিকদের বিক্ষোভে উত্তপ্ত শিল্পাঞ্চল, আটক ৫০

চরাঞ্চলে ক্রমেই বেড়ে উঠছে কৃষকের টাকার গাছ,বাম্পার ফলনের সম্ভাবনা

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুর উপজেলার চরাঞ্চলে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ পাতার সমারোহে ক্রমেই বেড়ে উঠছে বেগুন গাছ। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা।

ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ার সম্ভাবনায় তাঁদের মধ্যে দেখা দিয়েছে আশার সঞ্চার। স্থানীয় কৃষকরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে মনে করেন।
কাঁসা, বেগুন ও গুড় এই তিনে মিলে ইসলামপুর। ইসলামপুরের কৃষকদের উৎপাদিত ঐতিহ্যবাহী এই বেগুন অনেক সুস্বাদু ও পুষ্টিকর। সারাদেশে এই অঞ্চলের বেগুনের ব্যাপক কদর রয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বারি-১ জাতের বেগুন ইসলামপুরে বেশি চাষ হয়ে থাকে।

চলতি মৌসুমে ইসলামপুর উপজেলায় প্রায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ করা হয়েছে। প্রতি একর জমিতে কমপক্ষে ১৫ মেট্রিক টন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার অনুকূল থাকলে এ বছর বেগুনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।

ইসলামপুর উপজেলার লক্ষীপুর গ্রামের কৃষক হাছেন আলী জানান, এ বছর বন্যা ও বৃষ্টি কম হওয়ায় বেগুন ক্ষেত অনেক ভালো হয়েছে। পোড়ার চর গ্রামের চাষী হুসেন আলী জানান, এলাকার মানুষ বেগুন টালকে (ক্ষেত) টাকার ক্ষেত আর বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে থাকেন।

কৃষক হারুন সরকার বলেন, এ বছর বেগুন গাছের অবস্থা দেখে ভালো ফলনের আশা করছি। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে আমাদের পরিশ্রম সার্থক হবে। বেগুন বিক্রির আয় দিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিকাজেও বিনিয়োগ করতে পারব।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকরা লাভজনক এ ফসল চাষে আগ্রহী। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বেগুনের ভালো উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকের মুখে হাসি ফোটার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102