বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কালকিনিতে বাজার কমিটির সভাপতির পায়ের রগ কর্তনের অভিযোগ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৬২ Time View

মাদারীপুর প্রতিনিধি॥
পুর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে আবুল কাশেম তালুকদার (৬৮) নামে এক বাজার কমিটির সভাপতির ডান পায়ের রগ কর্তন ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত আবুল কাশেম তালুকদার উপজেলার পুর্বএনায়েতনগর এলাকার মোহরদ্দিরচর গ্রামের সোনাবালী তালুকদারের ছেলে ও সমিতিরহাট বাজার কমিটির সভাপতি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। সোমবার (৩ জুন) সকালে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, সমিতিরহাট বাজার কমিটির সভাপতি আবুল কাশেম তালুকদার ভোরে বাড়ি থেকে সমিতিরহাট বাজারে যান।

এসময় বাজারে ওৎ পেতে থাকা একই এলাকার কয়েকজন মিলে পুর্ব শত্রুতার জের ধরে আবুল কাশেমকে চাপাতি দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে জখম করে এবং তার ডান পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

আহতের ছেলে পুর্বএনায়েতনগর ইউপি পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ তাইজুল ইসলাম জানান, আমার বাবাকে অতর্কিত ভাবে কুপিয়ে জখম ও পায়ের রগ কর্তন করেছে রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলসহ অনেক লোকজন। আমি হামলাকারীদের বিচার চাই।

এ বিষয় জানতে চাইলে অভিযুক্ত রাসেল খা, ফয়সাল তালুকদার, সোহেল মৃধা, হাচেন হাওলাদার ও আজিজুলকে বাড়িতে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার উপপরিদর্শক ওসি (তদন্ত) মারগুব তৌহিদ জানান, বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102