বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের

ফেনসিডিল সহ গ্রেফতার নারী সহ ৩ ব্যক্তির যাবজ্জীবন

Coder Boss
  • Update Time : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৪৬ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে ফেনসিডিল সহ গ্রেফতার হওয়া এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একইসাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শিহাবুল ইসলাম রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় হাজির ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরার পাথরঘাটার মৃত ওহিদুর রহমানের ছেলে মোশারফ হোসেন (৫২), যশোরের রবীন্দ্রনাথ সড়কের মো. সাঈদ হোসেন কালুর পুত্র জাহিদ হোসেন সুমন (২৬) ও শহরের পূর্ব খাবাসপুরের সেলিম শেখের স্ত্রী রিংকি বেগম (২৭)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১ আগস্ট প্রথম প্রহর রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে ১ হাজার ১২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের ডিএডি মোসলেমউদ্দিন বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-২, তারিখ- ০১.০৮.২০১৯ ইং।

রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নবাব আলী মৃধা বলেন, আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ১৪ (গ) ধারায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102