শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ১০

Coder Boss
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ২৫৫ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা হতে ৮৪ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব ১০।একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল আটক করা হয়।

এ ব্যাপারে ‌ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩১ মে) দুপুর দুইটায় র‍্যাব ১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২,৫২,০০০/-(দুই লক্ষ বায়ান্ন হাজার) টাকা মূল্যমানের ৮৪ (চুরাশি) বোতল ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন
১। মিরাজুল ইসলাম (২৪), পিতা- মোঃ হাবিবুর রহমান, সাং-পাথিলা, থানা- জীবননগর, জেলা- চুয়াডাঙ্গা,
২। আবু সাইদ আব্দুল্লাহ (৪৪), পিতা- মতিয়ার রহমান, সাং- সামন্তা, চারাতলা পাড়া, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ,
৩। মোঃ খোকন মিয়া (৪২), পিতা- মৃত মনির হোসেন, সাং-মাইল বাড়ীয়া, ঢাকাপাড়া, থানা-মহেশপুর, জেলা- ঝিনাইদহ বলে জানা যায়।

এসময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও নগদ ৭৩০ (সাতশত ত্রিশ) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102