মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

রাণীশংকৈলে টেন্ডার মাইকিং কিংবা কোন নোটিশ ছাড়াই সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে

Coder Boss
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৮১ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি॥
ঠাকুগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ২৯ মে রাতে ঝড়ে ঘরবাড়ি, কৃষকের ফসল ও গাছপালার ব্যপক ক্ষতি হয়েছে। এতে কাতিহার হাটের বিভিন্ন প্রজাতির ৮টি গাছ উপড়ে যায় ।

শুক্রবার (৩১ মে) ঝড়ে ক্ষতিগ্রস্থ গাছগুলো কোন টেন্ডার ও মাইকিং কিংবা কোন নোটিশ ছাড়াই জুম্মার দিনে নামাযের সময় গোপনে গুটি কয়েক লোককে ডেকে ১ লক্ষ টাকার গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। রাজোর গ্রামের সাজ্জাদ হোসেনসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন, গাছগুলি বিক্রির কোন নিয়ম মানা হয়নি। নিলামের বিধি মানা হলে গাছের মুল্য আরো বৃদ্ধি পেতো ।

এপ্রসঙ্গে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রহমত আলী বলেন, সবকিছু বনায়নের লোকজন এবং ইউএনও অফিসের সার্টিফিকেট সহকারী মকলেসুর রহমান করেছে। আমি নামে মাত্র কাগজে স্বাক্ষর করে চলে এসেছি।

সার্ট্টিফিকেট সহকারী মকলেসুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

টেন্ডার ছাড়াই সরকারি গাছ অর্ধেক দামে বিক্রিকরা প্রসঙ্গে ইউএনও রকিবুল হাসান মুঠোফোনে বলেন, ঝড়েপড়া গাছ অপসারণের জন্য জেলা প্রশাসক অথবা ইউএনওরা দ্রুতসময়ে নিলামের মাধ্যমে বিক্রি করতে পারেন। তাছাড়া সরকারি নিয়ম মেনেই আমরা গাছগুলি বিক্রি করেছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102