রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
থাইল্যান্ডে আজ সাধারণ নির্বাচন ও সংবিধান নিয়ে গণভোট আজ থেকে হজের ভিসা শুরু: ২০ মার্চের মধ্যে আবেদনের নির্দেশনা নির্বাচনী প্রস্তুতিতে সন্তোষ প্রধান উপদেষ্টার: ‘আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল’ মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মমিন আলীর ব্যাপক গণসংযোগ ও পথসভা দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির

ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল ইন্তেকাল করেছেন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২৩৩ Time View

মো.সামাদ খান,ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ‌সাবেক সিনিয়র সচিব মনজুর রহমান বুলবুল( ৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ,,, রাজিউন)।
আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন।মনজুর হোসেনের স্ত্রী সেলিনা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার স্বামী মনজুর হোসেন দীর্ঘ দুমাস ধরে অসুস্থ ছিলেন। তিনি লিভার সিরোসিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন। দুপুর আড়াইটার দিকে পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনজুর হোসেন।

পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ০১ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। মনজুর হোসেন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি রূপালী ব্যাংকের দুবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি পাঁচ ভাইয়ের মধ্যে ছোট। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102