সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

চমক দেখিয়ে বিপুল ভোটে সুজন পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৪৯ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
তৃতীয় ধাপে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কামরুজ্জামান সুজন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৯ মে) রাতে লালমনিরহাট জেলা রির্টানিং অফিস থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান ৪১ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিপুল ব্যবধানে দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মটরসাইকেল প্রতীক নিয়ে অ্যাড. ইকবাল হোসেন মামুন পেয়েছেন ৯ হাজার ৪০৭ ভোট।

এছাড়া এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ এরশাদুল করিম রাজু ১৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম রাকিব পেয়েছেন ১০ হাজার ৬০৭ ভোট। ভাইস চেয়ারম্যান পদে কোট ৬জন প্রতিদ্বন্দ্বীতা করেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফা আক্তার লাকী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই উপজেলায় মোট ভোটার সংখয়া ২ লাখ ৮৯ হাজার ৬০৬ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৫ হাজার ৭২০ জন আর নারী ভোটার ১ লাখ ৪৩ হাজার ৮৮৬ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102