বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভালুকায় গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

Coder Boss
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২০৯ Time View

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের ছয় ঘন্টা পর মাহবুবুর রহমান রাফি (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (২৮মে) রাতে উপজেলার কাচিনা ইউনিয়নের তালাব পূর্বপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জমিয়ত আলী জানান, খবর পেয়ে ছয় ঘন্টা খোঁজাখুঁজির পর রাফির মরদেহটি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, রাফি দুপুরে তার চাচা ও বন্ধুদের সাথে বাড়ীর পাশে মরাপুরা খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ভালুকা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতে রাফির লাশ উদ্ধার করে। নিহত রাফি ওই এলাকার আলম হোসেন ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102