রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ঘূর্ণিঝড় রিমাল: ফরিদপুরে দমকা হাওয়ার সঙ্গে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩৫৮ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রিমাল রোববার (২৬ মে) রাত ৯টা থেকে উপকূল অতিক্রম শুরু করে।এর তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।

সোমবার (২৭ মে) শেষ রাত থেকে জেলাটিতে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে, সঙ্গে বইছে দমকা ঝড়ো হাওয়া বাতাস।
এতে কয়েক দিনের অব্যাহত ভাপস্যা গরম কমে কিছুটা শীতলতা অনুভূত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার বিভিন্ন স্থান থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে। তবে, বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। রিমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে ফরিদপুর জেলা প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে।এবং মধুখালীতে ঢাকা খুলনা মহা সড়কে গাছের ডালপালা ভেংগে পরে,পরে সে গুলো সরিয়ে ফেলা হয়,বৃষ্টির কারনে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। শ্রমিকদের দেখা গেছে বৃষ্টির মধ্যেও কাজের খোঁজে বেরিয়েছেন তারা। এছাড়া ঝড়-বৃষ্টি উপেক্ষা করে চাকরিজীবীদের অফিসে যেতে দেখা গেছে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার জানান, রিমেলের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ এবং সড়ক বিভাগকে সর্বাধিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সব নির্বাহী অফিসাররা নিজ নিজ উপজেলার সব পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখতে ও যেকোনো দুর্ঘটনায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102