শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঈদ ফুরালেও স্বস্তি ফেরেনি বাজারে: চড়া দামে হাঁসফাঁস ক্রেতার লোহাগড়ায় নিখোঁজের তিনদিন পর মধুমতী নদীতে ভেসে উঠল তাসমিয়ার লাশ কঠিন হচ্ছে পাবলিক পরীক্ষা: নকল ও প্রশ্নফাঁস রোধে কঠোর মন্ত্রণালয় তিন ইস্যুতে উত্তপ্ত সংসদ: সমঝোতা নাকি রাজপথের সংঘাত? ডামুড্যায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে জখম ৬, বসতঘরে অগ্নিসংযোগ হরমুজে বাংলাদেশের জাহাজ চলাচলে বাধা নেই: ইরান দেশজুড়ে ৬৫১ শীর্ষ চাঁদাবাজের তালিকা: অর্ধেকই রাজনৈতিক কর্মী শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

কেরানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Coder Boss
  • Update Time : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৭১ Time View

কেরানীগঞ্জ (ঢাক) প্রতিনিধি॥
কেরানীগঞ্জ প্রেসক্লাবের (২০২৪-২০২৬) দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাস রোড এলাকায় প্রেসক্লাবের নিজস্ব ভবনের এই শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কেরানীগঞ্জ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী। এ সময় সহকারী নির্বাচন কমিশনার মোঃ ইউসুফ আলী স্বাগত বক্তব্য প্রদান করেন।

শপথপাঠ শেষে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ করে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রায়হান খানের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু স্বাগত বক্তব্য প্রধান করেন।
এ সময় কেরানীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সদস্য আজাদ হোসেন সুমন, জাহাঙ্গীর হোসেন ঝানু ও হাসান শামীম স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

গত ১৬ মে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ভবনে নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে সদস্যদের ভোটে দৈনিক সমকালের মোহাম্মদ রায়হান খান সভাপতি ও দৈনিক কালের কন্ঠের আলতাফ হোসেন মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।দৈনিক বাংলাদেশের খবরের কেরানীগঞ্জ প্রতিনিধি এরশাদ হোসেন দপ্তর সম্পাদক নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে রাকিব হোসেন (নয়া দিগন্ত) , সাংগঠনিক সম্পাদক পদে নাজিম উদ্দিন ইমন (আজকের পত্রিকা), দৈনিক আমাদের সময়ের কেরানীগঞ্জ প্রতিনিধি এম আশিক নুর কোষাধ্যক্ষ,
নির্বাহী সদস্য নাসির উদ্দিন লিটন (ডিবিসি নিউজ) ও রাজু আহমেদ (দেশ রূপান্তর) নির্বাচিত হন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহরাওয়ার্দী শ্যামল ও শহীদুল ইসলাম বিপ্লব সমান ভোট পেয়ে যৌথভাবে নির্বাচিত হয়েছেন।

৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হবার পর আজ (২৫ মে) শনিবার তারা শপথ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102