বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

কলাপাড়ায় প্রতিমা ভাংচুর মামলার প্রধান আসামী গ্রেফতার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩১১ Time View

মো. তৌহিদুল ইসলাম, কলাপাড়া-মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি॥

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির মামলার প্রধান আসামি মোঃ ইব্রাহিম প্যাদা (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ২ টায় পার্শ্ববর্তী উপজেলার আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।

উপজেলার চাকাইময়া ইউনিয়নের মিশনবাড়িয়া গ্রামের আবু তাহের এর ছেলে। গ্রেফতারকৃত ইব্রাহিম কলাপাড়া পৌর শহরে অটো রিস্কা চালায়শালা ।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, পৌরশহরের জগন্নাথ আখড়া নাট মন্দিরের মনসা, কালী ও শীতলা প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়। জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করে, শুক্রবার দুপুরে এস.আই রাসেল মাহমুদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে আমতলীর তারিকাটা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুর ২ টার দিকে মন্দিরের প্রতিমা ভাংচুর করে স্বর্ণের চোখ চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পুলিশ, র‌্যাব মন্দির এলাকা পরিদর্শন করে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করেন। মঙ্গলবার রাতে মন্দির কমিটির সভাপতি গোসাই সাহা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ২ লক্ষ ত্রিশ হাজার টাকা ক্ষতি সাধন, অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়। স্থানীয় সাংসদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি সংশ্লিষ্ট প্রশাসনকে এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে প্রতিমা নির্মাণসহ মন্দিরের সংস্কার ও নিরাপত্তা জোরদারের সকল পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102