সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো অভিযোগে ও বিপাকে বিএনপি নেতা চাপের মুখে নতিস্বীকার: ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি আরও বাড়াচ্ছে ফিফা ৫ জেলায় কালবৈশাখীর লাল সতর্কতা: ৬০-৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তাপপ্রবাহের মধ্যেই দুই বিভাগে ঝড়ের পূর্বাভাস, ১ নম্বর সতর্ক সংকেত গডফাদাররা অধরা, তবুও মাদকজালে বন্দি দেশ: গোয়েন্দা তালিকায় ২০ হাজার কারবারি ভাগ্যলিপি: কেমন কাটবে আজকের দিন? জ্বালানির কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল রাজপথ-সংসদ একাকার হবে, গণরায়ের প্রশ্নে আপস নেই: ডা. শফিকুর রহমান সাভার-আশুলিয়া ও মানিকগঞ্জে আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকছে না সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার হাজি. প্রাণ হারিয়েছেন ২ জন

নিজের জমিতে দোকান করতে দিয়ে উল্টো অভিযোগে ও বিপাকে বিএনপি নেতা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুর উন্নয়ন কাজে বাঁধা দিয়ে চাঁদা দাবি করে না পাওয়ায় উল্টো বিএনপির নামে মিথ্যা অভিযোগ এনে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) বিকালে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ফুলকার চর গ্রামে বাহাদুর আলম বেপারীর বাড়িতে ভূক্তভোগি পরিবারের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বাহাদুর আলম বেপারী বলেন, গত কয়েকদিন আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, মনোহারি দোকান ভাংচুর ও হামলার অভিযোগে এনে আমার ও দলের বিরুদ্ধে একটি সংবাদ প্রচার করা হয়েছে। একটি মহল নিজেদের স্বার্থে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে এই সংবাদ প্রচার করেন।

তিনি বলেন- মূলত ফুলকার চর কামার বাড়ি থেকে বাহাদুরের বাড়ির খাল পর্যন্ত পাকা রাস্তা নির্মান কাজ চলছিল। রাস্তা সাথে ভাতিজা নুর ইসলাম গাম্ভিরকে আমার নিজের জায়গায় ব্যবসার জন্য মনোহারি দোকান করতে দেই। ওই দোকানের আংশিক রাস্তার মাঝখানে হওয়ায় নির্মান কাজ ব্যহত হয়।

এ সময় এলাকার উন্নয়নের স্বার্থে ভাতিজাকে আমার জমি থেকে অন্যত্র দোকান সরিয়ে দিতে বলি। এতে তারা মোটা অংকের টাকা দাবী করে। টাকা দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে বিরোধ সৃষ্টি করে। উন্নয়নের স্বার্থে সুধীমহল বিষয়টি মিমাংশা করলেও নুর ইসলাম গাম্ভিরসহ লিটন মিয়া,রেজাউল হক,রুকন মিয়া ও জাকির হোসেন চাঁদা দাবী করে রাস্তা উন্নয়ন কাজ বন্ধ করে দেয়। এছাড়াও শত্রুতার জের ধরে আমার আবাদি ধান ক্ষেতে রাতের আধারে বিষ প্রয়োগ করে নস্ট করে দেয়।

এলাকাবাসী দোকানটি অন্যত্র সরিয়ে দিলে বিএনপিসহ আমাদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ প্রচার করে। পরবর্তীতে প্রাণনাশের হুমকিও প্রদান করে।

ভিত্তিহীন ওই সংবাদের প্রতিবাদ জানিয়ে সুষ্ঠ তদন্তের মাধ্যমে এলাকার চলমান উন্নয়নের গতিশীল করতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগি ওই পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এতে সাবেক মেম্বার রপচান বেপারী,ওই এলাকার হাজী মুক্তার আলী,সাইদুল হক,খোরশেদ আলম,জাহিদ হোসেন সহ এলাকার অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102