শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
সাভার-আশুলিয়া ও মানিকগঞ্জে আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকছে না সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার হাজি. প্রাণ হারিয়েছেন ২ জন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী মজুতের বড় অংশ ফুরিয়ে আসছে: নিউইয়র্ক টাইমস গ্রামে ১৪ ঘণ্টা লোডশেডিং, চুলা জ্বলে না ব্রাহ্মণবাড়িয়ায়: সংসদে রুমিন ফারহানা বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১১ পয়সা: কার্যকর আজ থেকেই জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আজ কেরানীগঞ্জে অবৈধ এলপিজি বোতলজাতকরণ কারখানায় অভিযান বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

জামালপুরে আগামী তিন মাস সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

জামালপুর প্রতিনিধি ॥
​বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে জামালপুর জেলা প্রশাসন। আগামী তিন মাস জেলায় সব ধরনের আলোকসজ্জা নিষিদ্ধ করার পাশাপাশি জরুরি সেবা ব্যতীত সকল অফিস, বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে দেখা যায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়,জামালপুর জেলার কোথাও কোনো ধরনের সামাজিক, ধর্মীয় বা রাজনৈতিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।

জরুরি সেবা যেমন: হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি বাদে সকল সরকারি-বেসরকারি অফিস ভবন, শপিং মল, দোকানপাট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান প্রতিদিন সন্ধ্যা ৬ টার মধ্যে বন্ধ করতে হবে। এই নিষেধাজ্ঞা আগামী ৩ মাস পর্যন্ত থাকবে। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আরো বলা হয়, বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সন্ধ্যা ৬ টার মধ্যে বেচাকেনা শেষ করে দোকান বন্ধ নিশ্চিত করতে স্থানীয় দোকান মালিক সমিতিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102