বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধি: পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত আজ কেরানীগঞ্জে অবৈধ এলপিজি বোতলজাতকরণ কারখানায় অভিযান বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কেরানীগঞ্জে রাসায়নিক মিশিয়ে তৈরি এক লাখ কেজি ভেজাল মধু জব্দ “দরিদ্রের ভূমি ন্যায়বিচার নিশ্চিত না হলে সামাজিক ন্যায়বিচার অসম্ভব” বাংলাদেশের চোখে আল্লামা ইকবাল ঐকমত্য কমিশন ও গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যারিস্টার সারা হোসেনের প্রশ্ন জ্বালানি সংকটে দেশজুড়ে হাহাকার: লোডশেডিং ও গ্যাস যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ২,৭৪৩ পরীক্ষার্থী

দৌলতপুরে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ॥
কুষ্টিয়ার দৌলতপুরে কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো “পার্টনার কংগ্রেস” যেখানে কৃষি উন্নয়ন,পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার নানা দিক উঠে আসে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রোগ্রাম এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কৃষি অধিদপ্তর কুষ্টিয়া খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মোঃ শওকত হোসেন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।এসময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আলী আহমেদসহ শতাধিক কৃষক,বিদ্যালয় প্রতিনিধি, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।কংগ্রেসে বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা অংশগ্রহণ করেন এবং নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। এতে কৃষি উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102