বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ঐকমত্য কমিশন ও গণভোটের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যারিস্টার সারা হোসেনের প্রশ্ন জ্বালানি সংকটে দেশজুড়ে হাহাকার: লোডশেডিং ও গ্যাস যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ২,৭৪৩ পরীক্ষার্থী বিনা অনুমতিতে ভিডিও করলেই দ্রুত বিচার: ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করার বিধান বিএনপির সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত ৩৬ জনের নাম ঘোষণা সালথায় অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সহকারী শিক্ষকের সংবাদ সম্মেলন বগুড়াকে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর; আহত অন্তত ২০ মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে পাকিস্তানে যাবে না ইরান: তেহরানের নতুন শর্ত পঞ্চগড়ে ৫ বছরের কম বয়সী ১ লক্ষ ৩৬ হাজার শিশু পাবে হামের টিকা

রাণীশংকৈলে সিসি ক্যামেরার আওতায় ২,৭৪৩ পরীক্ষার্থী

Coder Boss
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় ৭টি কেন্দ্রে মোট ২,৭৪৩ জন পরীক্ষার্থী সিসি ক্যামেরার আওতায় অংশগ্রহণ করেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহীন আক্তার।

তিনি জানান, ওইদিন রাণীশংকৈল উপজেলায় নির্ধারিত সময়ে ৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৪টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২,১৬২ জন পরীক্ষার্থী। এছাড়া ১টি দাখিল কেন্দ্রে অংশ নেয় ২৫৬ জন এবং ২টি ভোকেশনাল কেন্দ্রে অংশ নেয় ২৪৯ জন পরীক্ষার্থী। মোট অনুপস্থিত ছিল ৯৮ জন।

পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সচিব সোহেল রানা বলেন, এবারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কোনো সুযোগ নেই। শিক্ষক ও পরীক্ষার্থীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলো মনিটরিং করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাজিদা বেগম জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্র ও পরীক্ষা কক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, সকলের সহযোগিতায় এবারের প্রতিটি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102