বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

নারী অধিকার

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

নারী অধিকার
লায়ন মোঃ গনি মিয়া বাবুল

মানবতার আকাশ জুড়ে ন্যায়ের গান
নারীর অধিকার রক্ষায় জাগুক সকল প্রাণ,
সমতার পৃথিবীতে নেই কোনো বিভাজন
নারীর সম্মান রক্ষায় মনবতার আয়োজন।

মায়ের কোলে শুরু হয় জীবনের পথচলা
তার ভালোবাসায় চলমান পৃথিবীরই ভেলা,
তবু কেনো অবহেলা, কেনো এত বাঁধা
সমতার সমাজে নর নারী আধা আধা।

নারী মানে সাহস নারী মানে প্রাণ
দুঃসময়ে পথ দেখায় অমলিন সম্মান,
নারী মানে শক্তি নারী মানে আলো
নারীর হাতে গড়ে উঠে ভবিষ্যতের ভালো।

নারীর হাসিতে জাগে সুখের আকাশ
তার চোখের জলে দুঃখেরই সর্বনাশ,
নারী পুরুষ পরস্পর বিবাদ নয়
জীবনে সুখ-শান্তি সফলতা আসবে নিশ্চয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102