বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

মধুখালীতে দুই শ্রমিককে হত্যার ঘটনায় সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৫৩ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে গত ১৮ এপ্রিল ২০২৪ রাতে দুই নির্মাণ শ্রমিককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার (২০ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি—১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

একই সঙ্গে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না— সে মর্মে ১০ কর্মদিবস সময়সীমা বেঁধে দিয়ে কারণ দর্শানো নোটিশ জারি করেছেন জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লি গ্রামে গত ১৮ এপ্রিল ২০২৪ দুইজন নির্মাণ শ্রমিক হত্যাকাণ্ডে জড়িত থাকার আনীত অভিযোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪)(খ)(ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক ফরিদপুর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন।

যেহেতু ফরিদপুর জেলার মধুখালী উপজেলাধীন ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামানের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে, সেহেতু উল্লেখিত ধারার অপরাধ সংগঠিত করায় তাকে নিজ পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

একই দিন উল্লেখিত একই ব্যক্তি স্বাক্ষরিত একটি নোটিশে ওই ইউপি চেয়ারম্যানকে একটি কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে বলা হয়েছে, একই অভিযোগে চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামানকে তার পদ থেকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে তা পত্রপ্রাপ্তির ১০ কর্মদিবসের মধ্যে জেলা প্রশাসক ফরিদপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102