শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ লালমনিরহাটে গণভোট পুনর্বহালের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ‎ ইসরায়েল মানবতার জন্য অভিশাপ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী “সে আমি না” আইনি মারপ্যাঁচে বৈধতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের ২০ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ধামরাইয়ের কালামপুরে এনসিপির অফিস উদ্বোধন ঘিরে রণক্ষেত্র: আহত ২০ শহীদ আবু সাঈদ হত্যায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন সাভার-গাজীপুরে আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকছে না: ভোগান্তিতে লাখো গ্রাহক সবাইকে খুশি করার দায় আপনার নয়: মানসিক সুস্থতায় প্রয়োজন ‘না’ বলার সাহস ইসরায়েলি আগ্রাসনে ফুঁসছে ইরান: কঠোর শাস্তির হুঁশিয়ারি, হুমকিতে বিশ্ব জ্বালানি সরবরাহ

“সে আমি না”

Coder Boss
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

“সে আমি না”
রাসেল আহমেদ

তোমারে যে দেখবে
সে আমি না।
তোমারে যে চাইবে
সে আমি না।
তোমারে যে পাইবে
সে আমি না।
তোমারে যে ছোবে
সে আমি না।
তোমারে যে কষ্ট দেবে
সে আমি না।
তুমি যার দাসী হবা
সে আমি না।।

তোমারে যে ঘর দেবে
সে আমি না।
তোমারে যে টাকা দেবে
সে আমি না।
তোমারে যে দেহ ভাববে
সে আমি না।
তোমারে যে আদেশ করবে
সে আমি না।
তোমারে যে নিষেধ করবে
সে আমি না।।

তোমারে যে একরাশ ফুল দেবে
সে আমি না।
তোমারে যে কাঁটা দেবে
সে আমি না।
তোমারে যে বকুল ফুলের মালা দিবে
সে আমি না।
তোমারে যে নুপূর পরিয়ে দেবে
সে আমি না।
তোমার শরীরে যে অহংকার ছড়াবে
সে আমি না।।

আমি তোমার এক অবিনশ্বর অস্তিত্ব
যে তোমারে পাবে না ।।
পৃথিবীতে কবিদের জন্ম হয়
না পাওয়ার শর্তে দস্তখত করে।।
কবিদের জন্মের দলিলে খোঁজ
পেয়ে যাবে কবির রক্তের দাগ।।

ভালোবাসার মানুষকে পেলে
কবি আর বাঁচে না, শুধু মানুষ বেঁচে থাকে।
তাই তোমারে আমার পাওয়া হইলো না,
তোমার আর তার বন্ধনের শর্ত কাবিন,
আর আমার তোমার মাঝে সেই গন্ধম গাছের নিচে স্বাক্ষরিত দলিল।।
সেই মোতাবেক তুমি অন্যের,
আর আমি কবিতার।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102