বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
ভৈরবে প্রায় দেড় কোটি টাকা হাতিয়ে লাপাত্তা দালাল চক্র বাসসের নেতৃত্বে কামাল উদ্দিন সবুজ: ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: নেপথ্যে খামেনির সম্মতি ও ট্রাম্পের ঘোষণা ট্রাম্পের দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা: নেপথ্যে পাকিস্তান ও ১০ দফার প্রস্তাব ট্রাম্পের হুমকিতে আমরা ভীত নই: পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের আজ রাতেই একটি সভ্যতার মৃত্যু ঘটবে: ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ” বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

প্রেস বিজ্ঞপ্তি ॥
মঙ্গলবার ৭ এপ্রিল ২০২৬, “স্বাস্থ্যের জন্য একসাথে বিজ্ঞানের পাশে দাঁড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক জনসচেতনতামূলক কর্মসূচী ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় ও আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা 1One Foundation & Organization, USA.

সকাল ১০ টায় রাজধানীর মালিবাগ মৌচাক মোড় থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাপ্ত হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনাব আব্দুল্লাহ আল আহাদ।

উক্ত সচেতনতামূলক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালকদ্বয় সর্বজনাব জান্নাতুল ফেরদৌসী ও এম এ সোহেল আহমেদ। এছাড়াও সংস্থার একদল উদ্যোমী ভলান্টিয়ার এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় কেবল সচেতনতাই যথেষ্ট নয় বরং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলাও অপরিহার্য। এ লক্ষ্যেই সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী (Health Kits) বিতরণ করা হয় যেনো তাঁরা দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আরও যত্নশীল হতে পারেন।

অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ পথচারী ও নিম্নবিত্ত মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102