মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি

বুধবার চট্টগ্রামে আসছে অকটেন ও ফার্নেস অয়েলের বড় চালান

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ॥
দেশের জ্বালানি নিরাপত্তার নিশ্চিয়তায় স্বস্তির খবর নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে বিশাল দুটি জাহাজ। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থা নিয়ে এক ধরনের শঙ্কা থাকলেও বাংলাদেশে জ্বালানি তেল আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখতে সফল হচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আগামী বুধবার (০৮ এপ্রিল) বন্দরনগরীর বহির্নোঙরে এসে পৌঁছাবে বহুল প্রতীক্ষিত অকটেন ও ফার্নেস অয়েলের দুটি পৃথক চালান।

আসছে ২৬ হাজার টন অকটেন বিপিসি সূত্র জানায়, মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে আইসল্যান্ডের পতাকাবাহী জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’। বর্তমান বাজার চাহিদা মেটাতে এই বিশাল পরিমাণ অকটেন দেশের অভ্যন্তরীণ পরিবহণ ও যোগাযোগ খাতে বড় ধরনের জোগান দেবে বলে আশা করা হচ্ছে।

ফার্নেস অয়েলের বড় চালান একই দিনে অর্থাৎ বুধবার চট্টগ্রামের বহির্নোঙরে এসে নোঙর করার কথা রয়েছে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামক জাহাজটির। এই জাহাজে করে নিয়ে আসা হচ্ছে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল। শিল্প-কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সচল রাখতে এই জ্বালানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সতর্ক অবস্থানে বিপিসি সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার। বিপিসি সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আন্তর্জাতিক বাজারে উত্তাপ থাকা সত্ত্বেও দেশে জ্বালানি তেলের মজুদ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত বিরতিতে আমদানির প্রক্রিয়া সচল রাখা হয়েছে।

এলএনজি ও এলপিজি জাহাজ এখন বন্দরে জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের চাহিদা মেটাতে চট্টগ্রাম বন্দরে আগেই পৌঁছেছে আরও দুটি বড় জাহাজ। নাইজেরিয়া থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) নিয়ে এসেছে জাহাজ ‘কুল ভয়েজার’। অন্যদিকে, চীন থেকে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) নিয়ে বন্দরে ভিড়েছে ‘গ্যাস জার্নি’। বন্দর কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুই জাহাজ থেকে দ্রুততম সময়ের মধ্যে জ্বালানি খালাস প্রক্রিয়া শুরু হবে।

জ্বালানি খাতের এই ধারাবাহিক সরবরাহ বজায় থাকলে শিল্প উৎপাদন এবং সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনে কোনো ধরনের সংকট সৃষ্টি হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102