রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার ‎”বাল্যবিবাহ দিলেই লাইসেন্স বাতিল” লালমনিরহাটে নিকাহ রেজিস্টারদের সতর্ক করলেন ত্রাণমন্ত্রী দুলু গণভোট না মানলে ফ্যাসিবাদের সূচনা হবে: ডা. শফিকুর রহমান সালথায় মাদক বিক্রির অভিযোগে যুবকের চুল কেটে দিল বিক্ষুব্ধ জনতা ধামরাইয়ের দুই নক্ষত্র এক ফ্রেমে: নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তমিজ উদ্দিন ও মুরাদ ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী ‘সংখ্যালঘু নয়, আমরা সবাই মানুষ’: নবাবগঞ্জে সনাতনীদের সংবর্ধনায় আবু আশফাক এমপি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার, আটক ১

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি ॥
পঞ্চগড়ের দেবীগঞ্জে অভিযান চালিয়ে ২৯ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে র‍্যাব৷ যাহার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। এসময় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত সুজন মহন্ত দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার চিনমহন্তের পুত্র ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। র‍্যাব জানায়, বুধবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় র‍্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসময় ওই এলাকার বাসিন্দা চান মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তার পাশে অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় কষ্টি পাথরের ১টি বিষ্ণু মুর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটির ওজন ২৯ (ঊনত্রিশ) কেজি। এর দৈর্ঘ্য-৩১ (একত্রিশ) ইঞ্চি এবং প্রস্থ-১৩ (তের) ইঞ্চি। মূর্তিটির মূল্য প্রায় ৮৭ লাখ টাকা।

নীলফারী র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত সুজন মহন্ত উদ্ধারকৃত এই প্রত্নবস্তুটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিলেন ।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও এ ধরণের প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে র‍্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102