রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

নগরকান্দায় বিপুল ভোটে বিজয়ী শাহজামান বাবুল

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৩৯ Time View

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ॥

ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আনারস প্রতীকের প্রার্থী কাজী শাহজামান বাবুল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত বাবুল ফরিদপুর-২ আসনের এমপি প্রার্থী, নগরকান্দা উপজেলা সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়ার সমর্থিত প্রার্থী ছিলেন।

মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৮টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ৩৭ হাজার ২০৯ ভোট পেয়ে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন কাজী শাহজামান বাবুল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সরদার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৩৭ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরকান্দা উপজেলার মোট ৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিজ সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ার পর বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া বলেন, ‘আমার সমর্থিত প্রার্থী বাবুলের এ বিজয় নগরকান্দার জনগণের বিজয়।

নগরকান্দার মানুষ একজন অদক্ষ চেয়ারম্যানের কাছ থেকে মুক্তি পেয়েছে আজ। চেয়ারম্যানের সেবা পেতে জনগণের আর হয়রানি হতে হবে না। এখন থেকে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102