শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
শ্রদ্ধা আর ভালোবাসায় শহীদদের স্মরণ করল চট্টগ্রাম রিপোর্টার অ্যাসোসিয়েশন মিরসরাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা দিবস: গুগল ডুডলে লাল-সবুজ জাতীয় প্যারেড স্কয়ারে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ফ্লাইপাস্ট: অভিবাদন গ্রহণ করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হরমুজ প্রণালীতে টোল আদায়ের পথে ইরান: নতুন আইনের প্রস্তুতি গরিমা ও গৌরবের ৫৫ বছর: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস জাতীয় স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা: শহীদদের স্মরণে তারেক রহমানের মোনাজাত জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে: ২৩ প্রাণহানি

অপরাধীর কোনো দল নেই, এদের ব্যাপারে কঠোর হোন: খন্দকার আবু আশফাক

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ Time View

নিজস্ব প্রতিবেদক, দোহার-নবাবগঞ্জ (ঢাকা) ॥
ঢাকার দোহার ও নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে উভয় উপজেলা প্রশাসন।

নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “অপরাধীদের কোনো সুনির্দিষ্ট দল নেই; তারা কেবল নিজেদের স্বার্থ হাসিলের জন্যই বিভিন্ন দলে ভিড়ে থাকে। এসব অনুপ্রবেশকারী ও অপরাধীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। প্রশাসনকে বলব, অপরাধী যে দলেরই হোক- এমনকি আমাদের দলের হলেও- তাকে আইনের আওতায় আনুন। আমাদের দলের কেউ অপরাধে জড়ালে তার শাস্তি হবে দ্বিগুণ।”

 

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলেই আজ আমরা স্বাধীন। তাই মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। দোহার ও নবাবগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসন ও পরে মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।

বিকেলে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। দিনটি উদযাপনে দোহার ও নবাবগঞ্জের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102