বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯ Time View

জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে কৃষকলীগ নেতা কর্তৃক মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি।মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন।

লিখিত বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে গত ২২ মার্চ দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী বর্তমান বাজারে জ্বালানি তেল সংক্রান্ত বিষয় এবং নাশকতার পরিকল্পনায় করতে সাবেক কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক সামিউল হকের বাড়িতে গোপন বৈঠকে মিলিত হন। স্থানীয় জনগণের তথ্যের ভিত্তিতে বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষ ও সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হলে তারা দ্রুত পালিয়ে যায়।

এছাড়াও সামিউল হক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ব্যবহার করে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং উচ্চমূল্যে গোপনে বিক্রির মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে বলেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ইসলামপুর থানায় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনার বিএনপির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সামিউল হককে দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির কোষাদক্ষ শেখ আলম প্রিন্স, ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত,পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান,সাবেক ছাত্রদল সভাপতি আলিনুর ইসলাম,রহিমুজ্জামান রোকন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102