শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
হরমুজ সংকট: বিশ্ব অর্থনীতি ‘শ্বাসরুদ্ধ’ হচ্ছে, দীর্ঘমেয়াদি মন্দার হুঁশিয়ারি গুতেরেসের ডিএসসিসি’র পশুর হাটের দরপত্র উন্মুক্ত: ৮ হাটে সরকারি মূল্যের চেয়ে বেশি ডাক তৃণমূলের প্রতিভা অন্বেষণে বান্দরবানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর প্রস্তুতি তুঙ্গে ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে প্রধানমন্ত্রীর ১২ দফা কর্মপরিকল্পনা আধার চিরে ঝুম বৃষ্টি: স্বস্তির সকালে রাজধানীতে চরম ভোগান্তি ৩৩ টাকায় আপেল, ২৮ টাকায় মরিচ: ‘আমদানি’র আড়ালে বিপুল অর্থ পাচারের সন্দেহ অবৈধ ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদে হার্ডলাইনে ডিএসসিসি: রিকশা মালিকদের সহায়তার আহ্বান মেঘালয়ে বাঁধের মহোৎসব: বিপন্ন সুরমা অববাহিকা, বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ মালু পাড়ার মেয়ে পারু; পঞ্চম পর্ব সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব: সংসদে আইনমন্ত্রীর ঘোষণা

রাণীশংকৈলে গম চাষে আধুনিক প্রযুক্তির প্রদর্শনী

Coder Boss
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১৩ Time View

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ॥
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামের একটি গমক্ষেত সোমবার সকালে যেন হয়ে উঠেছিল কৃষি শিক্ষার ছোট্ট মাঠশালা। চারদিকে সবুজ গমের দোলা, আর তার মাঝেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের নানা কৌশল শিখলেন স্থানীয় কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোমবার (১৬ মার্চ) ‘পাটনার প্রকল্প’-এর আওতায় ৫০ জন কৃষক- কৃষানিকে নিয়ে অনুষ্ঠিত হয় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন। উদ্দেশ্য- গম চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষকদের দক্ষতা উন্নয়ন।

বাজেবকসা গ্রামের কৃষক প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলীর চার একর জমিতে বি ডাব্লিউ এম আর আই-৩ জাতের গম আবাদ করা হয়েছে। সেই ক্ষেতেই আয়োজন করা হয় মাঠভিত্তিক এই প্রশিক্ষণ।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শফিউল হাসান ও উপসহকারী কৃষি কর্মকর্তা আকতারুল ইসলাম গম চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই দমন ও উৎপাদন বাড়ানোর কৌশল নিয়ে কৃষকদের হাতে- কলমে ধারণা দেন।

কৃষক মোবারক আলী বলেন, নতুন জাত ও আধুনিক পদ্ধতিতে চাষ করে ভালো ফলনের আশা করছেন তিনি। মাঠে উপস্থিত কৃষকেরাও গমক্ষেত ঘুরে দেখেন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে নানা বিষয় শিখে নেন।

কৃষি কর্মকর্তারা বলেন, এ ধরনের মাঠভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কৃষকেরা সহজেই নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা পান এবং তা নিজ নিজ জমিতে প্রয়োগ করতে পারেন। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি কৃষকের লাভও বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102