শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে ইরানের ২৩তম ধাপের হামলা শুরু এক ক্ষেপণাস্ত্রেই ৮০ ওয়ারহেড: ইরানের ‘খুররমশাহর-৪’ হামলায় দিশেহারা ইসরায়েল রাষ্ট্রের প্রাপ্য কোথায় হারায়? বাজেট ভাবনায় ইরান-ইসরায়েল যুদ্ধের ছায়া: উচ্চাভিলাষী পরিকল্পনা বনাম বাস্তবতা এপ্রিলে এসএসসি ও জুনে এইচএসসি: ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু পবিত্র আল আকসায় ইসরায়েলি নিষেধাজ্ঞা: জেরুজালেমের সকল ধর্মীয় স্থাপনা বন্ধ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর বান্দরবানে অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতা শুরু জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করলো আইনজীবি কেরানীগঞ্জে গাড়িতে তুলে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই

মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল তরুণ ব্যবসায়ীর

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭ Time View

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ॥
ঢাকার কেরানীগঞ্জে সড়কে হঠাৎ সামনে চলে আসা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক তরুণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তরুণের নাম মাহফুজ হোসেন (২০)। তিনি পুরান ঢাকার বিক্রমপুর গার্ডেন সিটি বিপণিবিতানে থান কাপড়ের ব্যবসা করতেন। মাহফুজ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের জিয়ানগর এলাকার বাসিন্দা আলম হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (০৫ মার্চ ২০২৬) রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের রাজউকের ঝিলমিল আবাসন প্রকল্পের উড়ালসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজ শুক্রবার ভোরে জিয়ানগর এলাকায় বাদ ফজর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে দুপুরের দিকে ফরিদপুরে গ্রামের বাড়িতে তাঁকে দাফন করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রোজারত অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মাহফুজ ব্যবসার কাজে বের হন। বিকেলে বাসায় ফিরে পরিবারের সঙ্গে ইফতার করেন। পরে তারাবির নামাজ আদায় শেষে বন্ধুদের সঙ্গে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় হালিম খেতে যাওয়ার পরিকল্পনা করেন।

রাতের দিকে মোটরসাইকেলে করে সেখানে যাওয়ার পথে ঝিলমিল সেতু এলাকায় হঠাৎ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সড়কে চলে আসেন। তাকে মোটরসাইকেলের ধাক্কা থেকে বাঁচাতে গিয়ে মাহফুজ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে যান।

সে সময় তাঁর মাথায় হেলমেট না থাকায় মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পেছনে থাকা তাঁর বন্ধুদের মোটরসাইকেলের আরোহীরা মাহফুজকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

জিয়ানগর এলাকার বাসিন্দা ও বিক্রমপুর গার্ডেন সিটি বিপণিবিতানের থান কাপড় ব্যবসায়ী সুজন হোসেন বলেন, মাহফুজ খুব ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। অল্প বয়সেই ব্যবসায় ভালো অবস্থান তৈরি করেছিল। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি।

আরেক বাসিন্দা ফয়জুল হক বলেন, মাহফুজ সবার সাথে আন্তরিকতার সাথে মিশতো। তার আকস্মিক মৃত্যুর সংবাদ এলকাবাসী শোকাহত।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এঘটনায় কোনো অভিযোগ পাইনি। দুর্ঘটনায় তরুণ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনাটি দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102