সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

Coder Boss
  • Update Time : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট ‘লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় শাহবাজ শরিফ বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির এই বিয়োগান্তক বিদায় কেবল ইরানের জন্য নয়, বরং মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি এই জঘন্য হত্যাকাণ্ডের কঠোর সমালোচনা করে বলেন, এটি আন্তর্জাতিক রীতিনীতি ও আইনের চরম অবমাননা।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই কঠিন সময়ে পাকিস্তানের প্রতিটি নাগরিক ইরানের শোকাতুর জনগণের পাশে রয়েছে। খামেনির শাহাদাত বরণের ঘটনায় তিনি ইরানের সরকার ও জনগণের প্রতি গভীরতম সমবেদনা জানান এবং সংহতি প্রকাশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102