রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান শাজাহানপুরে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরণে সাবেক এমপি লালু পঞ্চগড়ে জাতীয় সংগীত লিখতে না পারায় অংশ নেওয়া ৩৮ পরীক্ষার্থীর সবাই বাদ পড়েছে নড়াইলে পৈতৃক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি ॥
গাজীপুরের শ্রীপুরে পেশাদার সাংবাদিকদের দুটি সংগঠন- শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) শ্রীপুর পৌর শহরে অবস্থিত উপজেলা সাংবাদিক সমিতি কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজনের আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন। শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি সেলিম শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সেলিম মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শ্রীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে তাদের সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:

আলমগীর হোসেন, সদস্য, শ্রীপুর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি।

রায়হানুল ইসলাম আকন্দ, প্রতিষ্ঠাতা, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতি।

আবু সাঈদ, গাজীপুর প্রতিনিধি, বাংলাদেশ বেতার।

এছাড়া দুই সংগঠনের সকল স্তরের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ পরিচালনায় বর্তমান সরকারের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতার গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102