রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ভালুকায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৫৭ Time View

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
চতুর্থ ধাপে আগামী ৫ জুন (বুধবার) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই উপলক্ষে প্রার্থীদের মাঝে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২০ মে) সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসার সফিকুল ইসলাম প্রার্থীদের মাঝে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ময়মনসিংহের ভালুকা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ৩ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মোঃ গোলাম মোস্তফা পেয়েছেন দোয়াত কলম, মোঃ রফিকুল ইসলাম পিন্টু কৈ মাছ, মোঃ কামরুজ্জামান পিন্টু টেলিফোন, মোঃ রফিকুল ইসলাম (হাজী রফিক) আনারস, মোঃ মহিউদ্দিন (ইঞ্জিনিয়ার মহিউদ্দিন) মোটর সাইকেল, দেওয়ান ফেরদৌসুর রহমান কাপ পিরিচ ও মোঃ নজরুল ইসলাম সরকার পেয়েছেন ঘোড়া প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মোঃ এজাদুল হক পারুল পেয়েছেন তালা, মোঃ আবুল হোসাইন খোকন উড়োজাহাজ, হোসাইন মোঃ রাজিব টিয়া পাখি, মোহাম্মদ আফরুজ্জামান মাইক, ইঞ্জিনিয়ার আতিকুল্লাহ বই, খন্দকার মওদুদ আহমেদ টিউবওয়েল ও হুমায়ূন আহমেদ পেয়েছেন চশমা প্রতীক।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মাহমুদা সুলতানা মুন্নি পেয়েছেন পদ্ম ফুল, মোছা. খাদিজা আক্তার কলস ও মোছাঃ শিউলী আক্তার পেয়েছেন ফুটবল প্রতীক।

ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102