বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
নারী অধিকার ব্যাংক টাউনে অপপ্রচারের তপ্ত হাওয়া: পাল্টা অভিযোগে সংবাদ সম্মেলন ক্ষুদ্রঋণ ব্যাংক অধ্যাদেশ বাতিলের দাবি নাগরিক সমাজের: ‘খাত ধ্বংসের নীলনকশা’ রুখে দেওয়ার আহ্বান ধামরাইয়ে বর্ষবরণে বখাটেদের তাণ্ডব: শিল্পী মীমকে হেনস্তা ও প্রকাশ্যে মাদক সেবন বাজেটে শুল্ক না বাড়ানোসহ ৫ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের সংবাদ সম্মেলন দুটি মাস্টার ট্যাংকারে চট্টগ্রামে পৌঁছাল ৬৮ হাজার টন ডিজেল: কাটবে জ্বালানি সংকট কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই সরকারের লক্ষ্য-পর্যটন প্রতিমন্ত্রী নারীর আর্থিক ক্ষমতায়নে বাংলালিংক ও রমণীর হাতবদল ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু গণতান্ত্রিক আবহে নববর্ষের নবোদয়: শিকড়ের টানে উৎসবে ভাসছে দেশ

ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

Coder Boss
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ ॥
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ঢাকা-২ আসনকে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে চাই। সেজন্যে যা যা করণীয় সব করা হবে। আমরা কখনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে মাথা নত করবো না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী ২০২৬) বিকেলে কেরানীগঞ্জের আটি ভাওয়াল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি আমানউল্লাহ আমান এ কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বেই দেশের জনগণ আজ ভোটাধিকার ফেরত পেয়েছে। ভোটাধিকারের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

আগামীতেও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নাই। নির্বাচনের মাধ্যমেই গণতান্ত্রিক সরকার গঠিত হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠানে আটি ভাওয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে সহস্রাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এসময় উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমানের সহধর্মিনী সাবেরা আমান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাসমতউল্লাহ নবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102