বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের স্থলাভিষিক্ত আমিনুল ইসলাম এখন ১৬ বছর বয়সেই মিলবে এনআইডি: ইসির নতুন নির্দেশনা জুলাই বিপ্লবের চেতনা ও জনআকাঙ্ক্ষা: প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি খোলা চিঠি ৬ সিটিতে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোই লক্ষ্য দায়িত্ব নিলেন নতুন প্রশাসকরা স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির পরিচালনা কমিটি গঠন: নেতৃত্বে সারজিস আলম সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান বগুড়ায় দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও নগদঅর্থ বিতরন করলেন সাবেক এমপি লালু বান্দরবানে এপেক্স ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত রাণীশংকৈলে আড়াই কোটি টাকার ভবন পড়ে আছে, ২ বছরেও ব্যবসা শুরু হয়নি

নড়াইলে ইফতার করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮ Time View

নড়াইল প্রতিনিধি॥
নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোঃ ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন (ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমন ওই ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মোঃ আমিনুর মোল্যার ছেলে।

নিহতের স্বজনরা জানান, ইমন মোল্যা বাড়ির পাশের বিলে ধানক্ষেতে সেচ দিতে গিয়েছিলো। কাজ শেষ করে ইফতার করার জন্য নিজের নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলো তিনি। পথে হাড়িগড়া বাসস্ট্যান্ডের মোড় ঘোরার সময় নসিমনটি উল্টে যায় এবং তিনি সেটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102